রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আল্লাহভীতি সৃষ্টি হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বাদ জোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল শুরু হয়েছে।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাইর এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত দুনিয়াবি কোন স্বার্থোদ্ধারের জন্য নয় বরং আল্লাহর পরিচয় লাভ করে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের জন্য। সুতরাং আমরা মনে করি চরমোনাইতে কেউ দুনিয়া কামাই করার জন্য আসেননি।

তিনি আরো বলেন, দুনিয়ার ক্ষমতা ও রাজত্ব ক্ষণস্থায়ী। সুতরাং দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে মহাবিশ্বের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহকে ভুলে যাওয়া যাবেনা। যারা এমনটি করেন, তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই লাঞ্ছিত হবেন।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, দেশের মানুষ যদি আল্লাহভীরু তাকওয়াবান হয়ে যায়, তবে দেশের সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ১০০ শয্যাবিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে মাহফিলে আসা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার জয়নাল আবেদীন (৬৫) গতরাত ৮.৩০টায় স্ট্রোক করে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। আজ বাদ ফজর জানাজা শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন বুধবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভারতের দারুল উলুম দেওবন্দ-এর সিনিয়র মুহাদ্দিসগণ ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরামগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল ৯টায় ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সম্মেলন ও বেলা ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ছাত্রগণজমায়েত অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৮টায় আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ