রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না: আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না। ভারত সরকার আমাদের বারবার বলেছে এনআরসি তাদের অভ্যন্তরীণ সমস্যা। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২৪ নভেম্বর) সিলেট সফরে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা থেকে বাদপড়াদের নিয়ে মাঝেমধ্যে কিছু তথ্য বের হয়। কিন্তু পরে দেখা গেছে এসব তথ্য সঠিক নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর প্রায় দুই কোটি শিক্ষার্থীকে বৃত্তি দেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার, একটি গ্রাম সর্বোপরি দেশ শিক্ষিত হয়। তাই শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে।

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ বছর ২১৮ শিক্ষার্থীকে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বৃত্তি দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ