রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পেঁয়াজের ঝাঁজ এবার কলকাতায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কলকাতায় হু হু করে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। রোববার কলকাতার বাজারগুলোতে ভালো মানের পেঁয়াজ ১০০ টাকায় ও নিম্নমানের পেঁয়াজ ৯০ টাকা ধরে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ৭০ টাকায় বিক্রি হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কয়েকমাস আগেও রাজ্যটির খুচরা বাজারে ৩৫ থেকে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে। যা ক্রমশই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

জানা যায়, রাজ্যটিতে পেঁয়াজের উৎপাদন কম। ফলে চাহিদা মেটানোর জন্য মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ আনা হয়। তবে এবছর দেশটিতে ভারী বৃষ্টির কারণে পেঁয়াজের ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যার প্রভাবে দেশের অধিকাংশ রাজ্যতেই পণ্যটির দাম বেড়ে যায়।

এদিকে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় সংস্থা এমএমটিসির মাধ্যমে বিদেশ থেকে এক লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ান।

আমদানির বিষয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও পেঁয়াজ আমদানির জন্য উৎসাহিত করবে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ