রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হবে। প্রাথমিকভাবে ক্যাম্পের চারপাশের সীমানায় খুঁটি স্থাপনার কাজ শুরু হয়েছে।

রোববার সকালে রামু সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কর্তৃক ৬টি ইউনিটকে কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যেহেতু কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, তাই যথাসময়ে শেষও হবে।

আগামী মাসে মিয়ানমার সফরে যাবেন জানিয়ে সেনাপ্রধান বলেন, সেখানে দুদেশের সম্পর্ক উন্নয়নে কথা হবে। যত বেশি আলোচনা হবে, তত বেশি দুদেশের সম্পর্কের উন্নয়ন হবে। আলোচনায় নানা বিষয় উঠে আসতে পারে। রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। যাই হোক দেশের স্বার্থে কথা হবে।

রামু সেনানিবাসের অধীনস্থ ৬, ৯ ও ২৭ রেজিমেন্ট আর্টিলারি, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন এবং ১৩ ও ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহকে রেজিমেন্টাল কালার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময় তিনি বলেন, রেজিমেন্টসমূহ প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিক ও প্রশংসনীয় কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে রেজিমেন্টাল কালার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যেকোন ইউনিটের জন্য একটি বিরল সম্মান। কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত রেজিমেন্ট কালারের মর্যাদা এবং সেনাবাহিনীর প্রতি জাতির আস্থা অটুট রাখার জন্য যেকোন ত্যাগ স্বীকারে ইউনিটসমূহ সর্বদা সচেষ্ট থাকবে।

জেনারেল আজিজ আহমেদ জানান, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষা ও জাতীয় যেকোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে ১০ পদাতিক ভিশনের জিওসি জেনারেল মুহা. মাঈন উল্লাহ চৌধুরী, সাবেক পাঁচজন সেনাপ্রধানসহ সাবেক সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ