রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নেদার‌ল্যান্ডের রাজধানীতে প্রথমবারের মতো মাইকে আজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো মাইকে আজান দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) আমস্টারডামের মুসলিমরা নামাজের আগে ব্লু মসজিদে প্রথমবারের মতো মাইকে আজানের ব্যবস্থা করে। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, মাইকে আজানের সুর বেজে উঠলে আমস্টারডামের স্থানীয় নাগরিকরা বাইরে দাঁড়িয়ে তাদের মুঠোফোনে আবেগঘন মুহূর্তটি ধারণ করেন। উরসুলা ভ্যান স্প্রোঁসেন নামে এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, তিনি আজান শুনে প্রথমবার মসজিদে আসেন। আর আজানের সুর-লহরী তার ভীষণ ভালো লেগেছে।

মসজিদের মুখপাত্র নূরদীন বলেন, বিভিন্ন প্রক্রিয়া পেরিয়ে মাইকে আজান দেওয়ার ব্যবস্থা করতে দেরি হয়ে যায়। কিন্তু এতদসত্ত্বেও আজান শোনে আমস্টারডামের মানুষজন অত্যন্ত আনন্দবোধ করছেন।

ব্লু মসজিদ-কর্তৃপক্ষ এর আগের শুক্রবার (০৯ নভেম্বর) মাইকে আজানের ব্যবস্থা-পরিকল্পনা করেছিল। কিন্তু অজ্ঞাতপরিচয়ধারীরা অডিও সিস্টেমের কেবলটি কেটে দেওয়ায় সম্ভব হয়নি।

উইল্ডম্যান সংবাদমাধ্যমকে বলেন, নেদারল্যান্ডসের ৭% মসজিদে বছরের পর বছর ধরে মাইকে আজানের ব্যবস্থা রয়েছে। এবং মসজিদগুলোতে উচ্চ স্বরে আজান দেওয়াও হয়। তবে রাজধানী আমস্টারডাম শহরে এই প্রথমবারের মতো আজান দেওয়া হয়েছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ