শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’

কেনিয়ায় প্রবল বর্ষণ-ভূমিধসে প্রাণহানি ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ায় অস্বাভাবিকভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধ্বসে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে যাদের মাঝে ৭ জন শিশুও রয়েছে।

গবেষকরা বলছেন পূর্ব আফ্রিকান অঞ্চলে সমুদ্রের উষ্ণতার পরিবর্তন অপ্রত্যাশিত জটিল আবহাওয়া সৃষ্টি করছে।

উগান্ডার সীমান্তবর্তী পশ্চিম পোকুতে শুক্রবার রাতের ব্যাপক বৃষ্টিতে ৪ টি ব্রিজ স্রোতে ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে রাস্তায় ৫০০ যানবাহন আটকে পড়লে উদ্ধার কাজও ব্যাহত হয়।

উদ্ধারকাজে বিভিন্ন বাহিনীর পাশাপাশি সেনাবোহিনীর সদ্যেদেরও ডাকা হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট। আক্রান্ত কয়েক গ্রামের মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব আফ্রিকান অঞ্চলে একসপ্তাহের ভারি বর্ষণের ফলে ১০ হাজার সোমালিয়ান ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। উত্তর সুদানে ব্যাপক বন্যায় পুরো শহর পানিতে তলিয়ে যায়। ইতিওপিয়া ও তানজানিয়াতেও অনেক প্রাণহানির ঘটনা ঘটে।

উল্লেখ্য, ২০১৮ সালে কেনিয়ায় ভূমিধ্বসে ১০০ মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ