শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

রাস্তায় তেলাওয়াত করে কুরআন অবমাননার অভিনব প্রতিবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

ইউরোপের দেশ নরওয়েতে ইসলাম গ্রহণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটিতে প্রতিদিন গড়ে ৮ জন ভিন্নধর্মী লোক মুসলমান হচ্ছেন। দৈনিক ভারডেনস গ্যাঙ্গে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলাম গ্রহণের সাথেসাথে দেশটিতে ইসলামফোবিয়ার হারও বৃদ্ধি পেয়েছে।  প্রতিদিনই মুসলিম সম্প্রদায়ের মানুষ সন্ত্রাসবাদের শিকার হচ্ছেন দেশটিতে। সম্প্রতি 'স্টপ দ্যা ইসলামাইজেশন অব নরওয়ে' নামক এক উগ্রপন্থী সংগঠন দফায় দফায় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ ‘আল কুরআন’ অবমাননার চরম ধৃষ্টতা দেখিয়েছে।

তবে মুসলিমরাও বসে নেই; চলছে আন্দোলন প্রতিবাদ। রাস্তায় বসে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের অভিনব এক প্রতিবাদ বিশ্বব্যাপী মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

[caption id="" align="alignnone" width="498"]Image may contain: 4 people, people sitting and crowd নরওয়েতে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এভাবেই মুসলিমরা রাস্তায় কুরআন তেলাওয়াত করে প্রতিবাদ জানাচ্ছেন ৷[/caption]

নরওয়ের মুসলিমদের এই প্রতিবাদ মুহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করেছেন, পবিত্র কুরআনের আলো কেউ নেভাতে চাইলে, তা নেভাতে পারবেনা বরং কুরআন আরো বেশি আলোকিত করে তুলবে চতুর্পাশকে। এরকম প্রতিবাদ এই সময় অনেক বেশী কার্যকর বলেও মন্তব্য তাদের।

এদিকে উগ্রবাদী কুরআন অবমাননার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, পাকিম্তানসহ বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ। তারা বলেছেন, পবিত্র কুরআনের অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না।  ইসলাম বিরোধী সংগঠন 'স্টপ দ্যা ইসলামাইজেশন অব নরওয়ে'কে দ্রুত বিচারের আওতায় আনার জন্য নরওয়ে-সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ১৯৬০ এর দশকে প্রথম নরওয়েতে মুসলমানদের অবস্থান দৃশ্যমান হতে থাকে। ১৯৭৪ সালে রাজধানী অসলোতে প্রথম মসজিদ স্থাপিত হয়। বর্তমানে নরওয়েতে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। ২০১১ সালের হিসাব অনুযায়ী দেশটিতে মোট জনসংখ্যার ২.৩ শতাংশ মুসলমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ