রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নাঈমুল নিহতের ঘটনায় প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলেজ ছাত্র নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আবরারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দানের দাবিতে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে এই মানববন্ধন আয়োজন করে দলটি।

ছাত্র খেলাফতের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সালেহের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আবুল হাসিম শাহীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যেব হোসাইন, যুগ্ম মহাসচিব মুফতী আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মীর হেদায়াতুল্লাহ গাজী এবং ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র খেলাফতের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান খান, হিফজুর রহমান, জোবায়ের চৌধুরী, রাতুল আল হাসানসহ ছাত্র নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ