শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

মুফতি রুহুল আমীনকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ চিকিৎসাধীন গওহরডাঙা মাদরাসার প্রিন্সিপাল ও গওহরডাঙা কওমী মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমিনকে দেখতে আজ ২২ নভেম্বর (শুক্রবার) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মুফতি রুহুল আমীনের শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।

বর্তমানে মুফতি রুহুল আমীন বিএসএমএমইউতে মেডিসিন বিভাগের প্রফেসর আতিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মুফতি রুহুল আমীন বেশ কিছুদিন ধরে এলার্জি, এ্যাজমা, হাপানী ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ