রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

এবার ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসন এটাকে অবৈধ বলে এলেও এবার সেটাকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস মার্কিন প্রশাসনের অবস্থান পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান পরিবর্তন করায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত হবে। খবর দ্য টাইমস অব ইসরায়েল-এর।

পোপ ফ্রান্সিস আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের জন্য যেটুকু সীমানার স্বীকৃতি দেবে তার ভেতরেই যেন তারা শান্তিপূর্ণভাবে থাকে। এটাকেই আমি সমর্থন দেব। একইভাবে ফিলিস্তিনি জনগণকেও তাদের অধিকার দিতে হবে।

প্রসঙ্গত, সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে বৈধ ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪০ বছরের পুরোনো অবস্থান পরিবর্তন করেন তিনি।

ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। মার্কিন প্রশাসন ফিলিস্তিনে ইসরায়েলি বসতির বৈধতা দেওয়ার পর এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে কানাডা। আগে তারা ইসরায়েলের পক্ষ নিলেও এখন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ