রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

উসমানী স্থাপত্যশৈলীর আদলে নির্মিত মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে নবনির্মিত মসজিদে বেলাল সাইগিলির উদ্বোধন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

শুক্রবার ইজমিরের ইজাত ইউনিভার্সিটি চত্বরে নির্মিত বেলাল সাইগিলি মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। খবর তুর্কি প্রেস-এর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় উপস্থিত মুসল্লিদের মসজিদের আদ্যোপান্তের খবর দেন এরদোগান।

এরদোগান জানান, ইউনিভার্সিটি-চত্বরের মসজিদ বেলাল সাইগিলিতে একইসঙ্গে অন্তত ৮ হাজার মুসল্লি নামাজআদায়  করতে পারবে, মসজিদ কমপ্লেক্সের আয়তন ৮ হাজার বর্গমিটার। এখানে রয়েছে একটি কনফারেন্স হল, একটি সাংস্কৃতিক কেন্দ্র, শিশুদের জন্য আলাদা নির্ধারিত স্থান এবং ইসলামিক গ্যালারী।

এরদোগান জানান, ষোড়শ শতাব্দীর উসমানী স্থাপত্যশৈলীর অনুকরণে মসজিদে বেলাল সাইগিলি নির্মাণ করা হয়েছে। অনন্যতায় এটি ইজমিরের অন্যতম স্থাপত্য নিদর্শন।

তুর্কি প্রেস অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ