শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

আমাকে লোভনীয় অফার দিয়ে কাজ হবে না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, বেলুচিস্তান সরকারের সিনেট করাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারী দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার। কিন্তু লোভনীয় অফার দিয়ে আমাকে ক্রয় করে যাবে না। আমরা সরকারের পদত্যাগ চাই।

ডেরা ইসমাঈল খানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে বলা হয়েছিল আপনারা ডেরা ইসমাঈল খানকে বেছে নিয়ে সংসদে ফিরে আসুন। আরো অফার দেয়া হয়েছে বেলুচিস্তান সরকারের সিনেট করে দেয়া হবে আমাকে।

প্রদেশীক গভর্নর করে দেয়া হবে। এ সমস্ত অফার দিয়ে কোনো কাজ হবে না। আমরা সরকারের পদত্যাগ চাই।

মাওলানা ফজলুর রহমান বলেন, বৈদেশিক তহবিল মামলার বিষয়ে নির্বাচন কমিশন দৈনিক শুনানির আদেশ দিয়েছে; প্রধান নির্বাচন কমিশনার ৩ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন, এর আগে একটা শুরাহ করা দরকার। কোনও এক্সটেনশন দেওয়ার আগে বিদেশি তহবিলের মামলা সম্পর্কে সিদ্ধান্ত নিন।

সংবাদ সম্মেলনে তিনি তার পুরনো দাবি পুনর্বার উল্লেখ করে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান অথবা ৩ মাসের মধ্যে নির্বাচন চান।

তিনি জানান, বিরোধী নেতাদেরও সরকারের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারাও তা প্রত্যাখ্যান করেছেন।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ