শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজলিসে দাওয়াতুল হক ও খানকায়ে ইমদাদিয়া আশরাফিয়া কিশোরগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত ইসলাহি ইজতেমায় অংশ নিতে আজ (শনিবার)  কিশোরগঞ্জ যাচ্ছেন ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জানা গেছে, কিশোরগঞ্জের মারিয়া বাগে মোসাফির ঈদগাহ ময়দানে  গত ২১ নভেম্বর নভেম্বর থেকে শুরু হওয়া এ ইজতেমার তৃতীয় ও শেষ দিন আজ।  শাহ হাকীম মুহাম্মাদ আখতার রহ.-এর বিশিষ্ট খলীফা মাওলানা শাহ মুহাম্মাদ ইসমাঈল-এর সভাপতিত্বে ইসলাহি ইজতেমায় বাদ এশা আল্লামা মাহমুদুল হাসান বয়ান করবেন।

এছাড়া আল্লামা মাহমুদুল হাসান কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়া, ময়মনসিংহের জামিয়া ইসলামিয়া ও চরখরিচার জামিয়া মাহমুদিয়ার বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন বলেও জানা যায়।

এর আগে বয়ান করেছেন ইসলামী শরীয়াহ বোর্ড আমেরিকার সভাপতি মুফতি জামাল উদ্দীন, দক্ষিণ আফ্রিকার দারুল উলূম আজাদ বিল-এর সিনিয়র মুহাদ্দিস মুফতি আমজাদ কাসেমী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, পীরে কামেল, শাইখুল হাদীস মাওলানা হাবীবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব নোয়াখালী) ও মুফতি জাফর আহমদ।

তিন দিনের ইসলাহী ইজতেমায় ২৪ ঘন্টা আমলী ও তারবিয়তী প্রোগ্রাম এবং সুন্নতের মশক করানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ