শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

এসআরসি নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি শিক্ষার্থী বশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির 'স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল' (এসআরসি) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর।

জানা যায়, দেশটির প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরো ৮ টি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করে এই এসআরসি নির্বাচনের। এ সময় পুরো দেশজুরেই আলোচনায় থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই নির্বাচন।

২০২০ সেশনের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশিরসহ আরো ৭ জন। প্রেসিডেন্ট ও ভিপি ছাড়াও অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কল্যাণ ব্যুরো, ক্রীড়া ও বিনোদন ব্যুরো, সাংস্কৃতিক ব্যুরো, একাডেমিক ব্যুরো ও আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যুরো।

বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান। মাদরাসায় পড়াশোনার পাশাপাশি স্কুল এবং কলেজ পাস করা এ শিক্ষার্থী কুরআনের হাফেজ।

জানা গেছে, রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার জন্য যান এ কৃতি শিক্ষার্থী।

আগামী ৩-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। অনলাইন ভোটের মাধ্যমে ভোট গ্রহণের পর ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে এ নির্বাচনের ফলাফল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ