সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলায় বিশেষ ছাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ১৪৪১ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, মেলায় কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রি করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের গ্রন্থে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান নিজাম উদ্দিন।

ধর্মসচিব মো. আনিছুর রহমান গত ৯ নভেম্বর বইমেলার উদ্বোধন করেন, মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

আরএম/