রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশিকুর রহমান (৩৫) ও চন্দ্র রায় (৩০)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়।

এতে দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ