রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে আইনজীবি, পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহের মামলার রায় ২৮ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৮শে নভেম্বর। মঙ্গলবার তিন বিচারকের বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে। খবর ডন-এর।

খবরে বলা হয়, পারভেজ মোশাররফের আইনজীবী কোথায় তা আজ জানতে চেয়েছেন বিচারপতি ওয়াকার আহমেদ শেঠ। এ সময় আদালতের স্পেশাল রেজিস্ট্রার তাকে জানান যে, ওমরাহ হজ করতে গিয়েছেন আইনজীবী।

এমন বক্তব্যের প্রেক্ষাপটে বিচারক ওয়াকার আহমেদ শেঠ বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীকে তিনবার তার বক্তব্য আদালতে পেশ করার সুযোগ দেয়া হয়েছে। আজ ছিল তৃতীয় দিন। কিন্তু তিনি আদালতে হাজির হননি। এ অবস্থায় আদালতের কর্মকাণ্ড কিছু সময়ের জন্য মুলতবি থাকে।

এরপর আদালত ঘোষণা করে যে, আগামী ২৮শে নভেম্বর এ মামলার রায় দেয়া হবে। তবে পারভেজ মোশাররফের আইনজীবীরা ২৬শে নভেম্বর পর্যন্ত তাদের যুক্তিতর্ক লিখিত আকারে জমা দিতে পারবেন। আজকের শুনানিতে আদালতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব। কারণ, তাকে গত ২৪শে অক্টোবরের শুনানিতে সমন পাঠানো হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ