রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

যে দেশ তার জনগণের কথা শোনে না, তারা টিকে থাকতে পারে না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘যে দেশের জনগণ নিজেদের দেশকে সুরক্ষা দেয়, ওই দেশকে কোন পরাশক্তিই ধ্বংস করতে পারে না। তুর্কি জনগণকে তাই নিজ দেশের সুরক্ষা ও প্রতিরক্ষায়ও ভালো ভূমিকা রাখতে হবে।’ বললেন  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

সোমবার তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধনকালে এরদোগান এ কথা বলেন। খবর ডেইলি সাবাহ আরবির।

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, যে দেশ তার জনগণের কথা শোনে না, জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না; বরং বাইরের সমর্থনে দেশ পরিচালনা করে- তারা টিকে থাকতে পারে না।

এদিকে কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিকেকের বিরুদ্ধে সিরিয়ার তাল আবিয়াত যুদ্ধবন্দি ৮শ' আইএস সন্ত্রাসীকে মুক্তি দেয়ার অভিযোগ করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করে।

সোমবার তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম হুররিয়াত এ খবর জানায়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, তুরস্ক একমাত্র দেশ যা ন্যাটো ও আন্তর্জাতিক জোটের বিপক্ষে গিয়ে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ৪ হাজার সদস্যকে নিঃশেষ করেছে।

কিন্তু অন্যদিকে ওয়াইপিজি ও পিকেকে তাল আবায়দে ৮০০ আইএস যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।

ডেইলি সাবাহ আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ