রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশি বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের লাগামহীন অব্যহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১৯ নভেম্বর মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ব্যর্থতার প্রতিবাদে এ গণমিছিল কর্মসূচি হাতে নিয়েছিল দলটি।

Image may contain: 9 people, people smiling

ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে, প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের অনুমতি চাওয়া হলে পুলিশ অস্কীকৃতি জানায় এবং প্রেসক্লাবের সামনে গণমিছিলের অনুমতি দেয়। মিছিল শুরু হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে রওনা হলে পুলিশ বাধা দেয় এবং মিছিল শেষ করতে বলে। পুলিশের বাধায় দোয়া-মোনাজের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে দলটি।

Image may contain: 9 people, crowd and outdoor

এর আগে, গত শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার সভায় গণমিছিল কর্মসূচির সিদ্ধান্ত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ