রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

কাশ্মীরে সেনা ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরে আবারো হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্লানওয়ালা সেক্টরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় অন্তত একজন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু'জন।

ভারতের সেনাবাহিনী বলছে, রবিবার সেনাবাহিনীর ট্রাকে করে যাত্রা করার সময়ই হামলা চালায় সন্ত্রাসীরা। আহতদের উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জওয়ানের মৃত্যু হয়।

জানা গেছে, আখনুর সেক্টরে একটি বিস্ফোরণে দু'জন সেনা জওয়ান আহত হয়েছেন। সেনা ট্রাকে চড়ে জওয়ানরা সফর করার সময়ই বিস্ফোরণটি ঘটানো হয়।

এরই মধ্যে রাজৌরির নৌশেরা সেক্টরে আজ আবারো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জনবসতি লক্ষ করে তারা গুলি চালাতে থাকে। তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ