রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ পণ্য। যার মূল্য দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে বাণিজ্য মন্ত্রণালয় কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। প্রতিশ্রুতির নামে মিথ্যা আশ্বাসই দেয়া হচ্ছে সাধারণ জনগণকে।

শুক্রবার পুরানা পল্টনের আইএবি মিলায়নায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাণিজ্যমন্ত্রীর অদূরদর্শিতা, ব্যর্থতা ও অযোগ্যতার কারণে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ভোটারবিহীন সরকারের পদত্যাগ করা উচিত। যেসব ব্যবসায়ী অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা জাতি জানতে চায়।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশে ট্রেন দূর্ঘটনা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা লজ্জাস্কর। এরজন্য রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিহতদের পরিবারকে কমপক্ষে ৫০ লক্ষ টাকা দিতে হবে এবং আহতদের কমপক্ষে ১ লক্ষ টাকাসহ রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে বক্তব্য রাখেন নগর উপদেষ্টা আলহাজ্জ আব্দুর রহমান, আলহাজ্জ আবুল কাশেম ও ডা. দেলোয়ার হোসেন, নগর সহসভাপতি আলহাজ্জ আলতাফ হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।

শুরার অধিবেশনে আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ