রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় বুলবুলে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত ২৩শ গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। গত ১০ নভেম্বর ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ঘণ্টায় ৮১ কি. মি. বেগে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনে আছড়ে পড়ে।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহমুদুল হাসান জানান, বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় বুলবুল প্রথমে সুন্দরবনে আঘাতে করে ক্রমান্বয়ে দুর্বল হয়ে লোকালয়ে প্রবেশ করে।

প্রাথমিক তদন্তে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ লাখ ৮০ হাজার হেক্টর বনভূমির মধ্যে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩ শত গাছ-গাছালি ঝড়ের আঘাতে ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। তবে সাতক্ষীরা রেঞ্জের দোবেকী এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বুলবুলের আঘাতে বনের মধ্যে আবাসিক ভবন ৬টি, অনাবাসিক ভবন ১৭টি, জেটি ১০টি, জলযান ৩টি, ওয়াচ টাওয়ার ও গোলঘরসহ আরও ১৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে চাঁদপাই রেঞ্জে ১০ লাখ ৪০ হাজার টাকা, শরণখোলা রেঞ্জে ২৭ লাখ ২০ হাজার এবং সদর রেঞ্জে (মোংলা) ২ লাখ টাকা।

এ প্রসঙ্গে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি ইতোপূর্বেও সুন্দরবন কাটিয়ে উঠেছে বলে আমরা দেখেছি। তবে সুন্দরবন মানবসৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। এর জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্রসহ সব ধরনের শিল্প-কারখানা নির্মাণ বন্ধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ