রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ক্রেন দুর্ঘটনায় আহত বাংলাদেশিকে কোটি টাকা দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় মসজিদুল হারামের নির্মাণ কাজের সময় ক্রেন দুর্ঘটনায় আহত বাংলাদেশি মুহাম্মদ আবদুল নূর আব্দুল কাইয়ুমকে সৌদি সরকার আর্থিক ক্ষতিপূরণ বাবদ এক কোটি ১৩ লাখ টাকা দিয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মুহাম্মদ মুজিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার ক্ষতিপূরণ বাবদ মুহাম্মদ আবদুল নূরকে এক লাখ ৩৩ হাজার ৩৩৩ মার্কিন ডলারের একটি চেক দিয়েছে। চেকটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে আহত ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষতিপূরণের অর্থ পেয়ে আহত আবদুল নূর সৌদি সরকার ও জেদ্দা কনস্যুলেটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ৩১ অক্টোবর তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিহতের পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদুল হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে বিভিন্ন দেশের ১১৮ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ