রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে কোন ডকুমেন্ট পোড়েনি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জানিয়েছেন, দুঃখজনক ঘটনা যে, গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লেগেছিলো। তবে এ আগুনে কম্পিউটার, প্রিন্টারসহ বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও কোন ডকুমেন্ট পোড়েনি।

আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সূত্র মতে, বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নীচতলার বাজেট শাখায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসি, কম্পিউটার এবং প্রিন্টার পুড়ে যাওয়া ছাড়াও কিছু আসবাবপত্র পুড়ে গেছে বলে তারা নিশ্চিত হয়েছেন। বাজেট শাখার রুমটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, তা মোটামুটি অক্ষত আছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল প্রতিনিধিরা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও তাদের ধারণা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ