রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

যশোরে খাদ্য অধিদফতরের ৬৭১ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বাঘারপাড়ার খাজুরা ক্যাম্পের পুলিশ ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে। সেই সঙ্গে আড়তমালিক ও কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর আড়তে এ ঘটনা ঘটে।

আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি ফরিদপুর থেকে ২০ টাকা দরে চাল কিনেছি। কিশোর ও শাফায়াতের কাছ থেকে চালগুলো কিনেছি। মালের চালান পুলিশের কাছে রয়েছে।

বাঘারপাড়ার ওসি জসীম উদ্দীন জানান, একটি ট্রাক থেকে চালের বস্তা আড়তের সামনে নামানো হচ্ছিল। চালের বস্তাগুলো খাদ্য অধিদফতরের সিলযুক্ত।

সরকারি চাল নামানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। পরে দেখা যায় ঘটনা সত্য এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু এবং চালক মুহা. মাসুদকে আটক করা হয়েছে। চালকসহ কাভার্ডভ্যান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও তানিয়া আফরোজ জানান, আড়তদার যে তথ্য দিয়েছেন, তাতে অসংলগ্নতা রয়েছে। কিন্তু চালগুলো সরকারি এবং এগুলো বাইরে বিক্রি করা নিষিদ্ধ। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। একই সঙ্গে তিনি যাদের কাছ থেকে চাল কিনেছেন, সেখানেও অভিযান চালানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ