রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাশ্মিরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মিরের ডোডা শহরের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ২০ জন যাত্রী ছিলো। এটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশের খাদে পড়ে যায়।

গতকালের এ দুর্ঘটনার খবর স্থানীয় পুলিশের বরাতে আজ বুধবার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। খবরে দুর্ঘটনার কারণ জানা যায়নি উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানানো হয়।

এর আগে গত ৭ নভেম্বর জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলার লাংগেটে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে দুই জওয়ান নিহত হয়েছিল।

তুষারপাতের কারণে কাশ্মিরে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। চলতি সপ্তাহে এ কারণে কয়েকটি দুর্ঘটনায় কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ