শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

তূর্ণা নিশীথার চালক-গার্ডসহ তিনজন সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে। এ কারণে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাদের বরখাস্ত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস মন্দবাগ রেলওয়ে স্টেশনে আসামাত্রই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে দুই ট্রেনেরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে। উদ্ধারকাজ চলছে।

ইতোমধ্যে রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ