শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

জামায়াতে ইসলামীর নতুন আমীর হলেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন। জামায়াতের সদস্যগণের প্রত্যক্ষ ভোটে তিনি আমীর নির্বাচিত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১শে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হন।

তিনি ১৯৮৬ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ৯১ পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ছিলেন। দলের আমীর মতিউর রহমান নিজামী মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হন।

তার ফাঁসি কার্যকরের পর দলের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পান মকবুল আহমাদ। এরপর থেকে তিনিই এ দায়িত্ব পালন করে আসছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ