রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাশ্মীরী নেতার আবেগপ্রবণ চিঠি ইমরান খানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে একটি আবেগপ্রবণ চিঠি লিখেছেন জম্মু-কাশ্মীরভিত্তিক সংগঠন অল পার্টিজ হরিয়াত কনফারেন্স (এপিএইচসি) এর চেয়ারম্যান সৈয়দ আলি জিলানি।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, এ চিঠিতে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ইমরান খানের উদ্দেশে একটি আবেগপ্রবণ চিঠি লিখেছেন সৈয়দ আলি জিলানি। এ চিঠিতে কাশ্মীরের পাশে থাকার জন্য পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কাশ্মীরি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাশ্মীরের পাশে থাকার জন্য শুধু ইমরান খানকেই নয়, পাকিস্তানের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন এপিএইচসি- এর চেয়ারম্যান। চিঠিতে জাতিসংঘে জম্মু-কাশ্মীরের পক্ষে কথা বলার জন্য ইমরান খানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

চিঠিতে লেখেন, এটাই সম্ভবত আপনাদের সঙ্গে আমার শেষ যোগাযোগ। বয়স বেড়ে যাওয়ায় এবং স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকায় আপনাদের সামনে হয়তো কখনোই আর বক্তব্য রাখতে পারব না।

কাশ্মীরের এই নেতা জানান, মোবাইল ফোন এবং ইন্টারনেটসহ সবধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। শিশু, বৃদ্ধ, কিশোর, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থীসহ হাজার হাজার বাসিন্দাকে চূড়ান্ত নির্যাতন করা হচ্ছে।

জিলানি আরও লেখেন, ভারতীয় সেনারা নারীদের হেনস্তা করছে। অভিভাবকদের জিজ্ঞেস করা হচ্ছে যে, তাদের মেয়েদের বয়স কত। এমনকি তারা সবাইকে বলে বেড়াচ্ছে- কাশ্মীরি মুসলিম নারীদের শ্লীলতাহানিই তাদের উদ্দেশ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ