রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য সালমান খানের বাবার, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ নিয়ে  রায় ঘোষণার পর অনেকেই এর পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন। সুপ্রিমকোর্টের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের চিত্রনায়ক সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। পাশাপাশি তিনি মসজিদ নির্মাণে অন্যত্র পাঁচ একর জমি বরাদ্দ দেয়ার বিরোধীতাও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সেলিম খান বলেন, আমি মুসলমানদের জন্য দেওয়া ৫ একর জমিতে মসজিদ নির্মাণ চাই না। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হোক। আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন।

সালমান খানের বাবা বলেন, বরাদ্দকৃত ওই জমিতে মসজিদের প্রয়োজন নেই মুসলমানদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হোক। এতে অনেক সমস্যা মিটবে।

তাহলে মসজিদটি কোথায় নির্মাণ করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো উত্তর দেননি তিনি।

সেলিম খানের এ মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে সোশাল মিডিয়ায় ভারতীয় মুসলিমরা তাকে তুলোধুনো করছেন। প্রশ্ন ওঠছে, একজন মুসলিম হয়ে বাবরি মসজিদের বিতর্কিত রায় মেনে নেওয়া এবং পাঁচ একর জমিতে মসিজদের পরিবর্তে স্কুল বানানোর পরামর্শ তিনি কীভাবে দিয়েছেন ?

অনেকে বলছেন, সালমান খান ও সেলিম খানের প্রতি আর শ্রদ্ধা রইলো না। কেউ বলছেন, সেলিম খানকে বয়কট করা উচিত।

উল্লেখ্য, শনিবার (৯ নভেম্বর) ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায় দিয়েছেন। রায়ে অযোধ্যার বাবরি মসজিদের ওই জায়গা রাম মন্দিরের জন্য বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের অন্যত্র পাঁচ একর জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ