শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’ গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে বিশেষ ভাতা দেবে সরকার

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার রূপসা উপজেলায় মাহেন্দ্রচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক মাহেন্দ্র যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরনো সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নজরুল ইসলাম ইলা‌ইপুর ম‌ল্লিক বাড়ির মৃত ইউসুফ ম‌ল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানায় দায়িত্বরত ছিলেন। আর আহত আমজাদ খাঁ বটিয়াঘাটার জলমার ইউনিয়নের বাসিন্দা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নজরুল রূপসা থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে দেবীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ