রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ইসলামফোবিয়ার বিরুদ্ধে ফ্রান্সে হাজার হাজার মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামফোবিয়া বা ইসলামকে ঘৃণার সঙ্গে ভয় করার মানসিকতার অবসান ঘটাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বিক্ষোভ-মার্চ করছেন হাজার হাজার মানুষ।

রোববার মার্চ-আয়োজকদের সূত্রে ডেইলি সাবাহ এরাবিক জানিয়েছে, এদিন স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ অন্তত ২৫ হাজার মানুষ ২০ মিনিটের জন্য প্যারিসের 'গ্যারে ডু নর্ড' রেলস্টেশন থেকে 'প্লেস দো লা নেশন' চত্বর পর্যন্ত অনুষ্ঠিত মার্চে অংশ নেয়।

Thousands joined the Paris march saying they were fed up with anti-Muslim discrimination, Paris, Nov. 10, 2019. (Lisa Bryant/VOA)

এসময় বিক্ষোভকারীদের হাতে দেখা যায়, মুসলিম এবং হিজাব পালনকারী নারীদের সমর্থনে লিখিত রকমারি ব্যানার ও ফেস্টুন। 'ইসলামফোবিয়া যথেষ্ট হয়েছে', 'আর নয় ধর্মের সমালোচনা' ইত্যাদি জাতীয় কথায় সাজানো ওই ব্যানার ও ফেস্টুন ছিল সবার হাতেহাতে।

A man (M) carries banner reading, French and Muslims, proud of our identity, Paris, Nov. 10, 2019. (Lisa Bryant/VOA)

প্রসঙ্গত, কিছুদিন আগে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি মসজিদে হামলার প্রেক্ষিতে গত ১ নভেম্বর ফ্রান্সের লিবারেশন পত্রিকায় এই মার্চ সম্পর্কে ঘোষণা দেয়া হয়। এই ঘোষণার একাত্ম হয়ে প্যারিস ছাড়াও দেশটির টুলুজে একটি ঝটিকা মার্চ অনুষ্ঠিত হয়।

পশ্চিম ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ ফ্রান্স-দেশটির মোট জনসংখ্যার অন্তত ৭.৫ শতাংশ মানুষ ইসলামধর্ম পালন করে।

ডেইলি সাবাহ অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ