শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

ঝড়ের সময় আজান দেয়ার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের সমাজে দেখা যায় যখন অতিবৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা ঝড়-তুফান হয় তখন বলা হয় আজান দিতে। অনেক জায়গায় এ সময় আজান দেয়া হয়। বিশেষত ঘরের মুরুব্বিগণ এ বিষয়টির বেশি তাকিদ দিয়ে থাকেন।

প্রশ্ন হলো, তাদের এ আজান কি শরিয়তসম্মত? এ সময় আজান দেয়া কি জায়েজ? শরিয়ত এ ব্যাপারে কী বলে?

এর উত্তর হলো, আজান দেয়া নামাজের জন্য সুন্নাতে মুয়াক্কাদাহ। আর বেশি শিলাবৃষ্টি, ঝড়-তুফান কিংবা অস্বাভাবিক ঘূর্ণিঝড় দেখা দিলে আজান দেয়া মুস্তাহাব।

সমাজের লোকজন যে আজান দেন তা শরিয়তসম্মত। এতে কোনো সমস্যা নেই।

দলিলসমূহ : আদ-দুররুল মুখতার : ২/৫০, ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৩, ফাতাওয়া তাতারখানিয়া : ১/৬৯, ফাতাওয়া মাদানিয়া : ২/২৫

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ