রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ইসলাম মানব ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্রের ধারণা প্রবর্তন করেছে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,  মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র সকল বয়সের মানুষের জন্য একটি গাইডলাইন ছিল। কারণ এটি কেবলমাত্র মুসলমানদের উন্নতি নয়, সমগ্র মানবতার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিল।

রবিবার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান এক বাণীতে বলেন, ইসলামই মানব ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্রের ধারণা চালু করেছে। যা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাগণ দ্বারা বাস্তবায়িত হয়েছিল।

তিনি বলেছেন, আজকের আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রগুলি অনুসরণ করা উচ্চ নীতিগুলি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের যুগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যে অনুশীলন করেছিলেন।

‘অধিকন্তু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ নিজ নিজ আমলে ন্যায়বিচার ও সাম্যতা নিশ্চিত করার মাধ্যমে এই ধারণাটিকে আরও সমৃদ্ধ করেছেন, যা বিশ্ব ইতিহাসের সোনালী অধ্যায় ছিল।’ বলেন ইমরান খান।

প্রধানমন্ত্রী বলেন, মহানবী সা. সুশাসনের মাধ্যমে এমন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যা সকল নাগরিককে ধর্মীয় স্বাধীনতা প্রদানের পাশাপাশি সকলের সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করেছিল।

সূত্র: জিও নিউজ ইংরেজী

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ