শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

ভারতে ঘূর্ণিঝড় বুলবুলে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে দুজন নিহত হয়েছে। নিহতদের একজন পশ্চিমবঙ্গের এবং আরেকজন উড়িষ্যার নাগরিক।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

গণমাধ্যমটি জানায়, শনিবার ভোর থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে কলকাতা ও এর আশেপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাত ১১টার দিকে উচ্চগতির ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়ায় এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আঘাত হানতে পারে বলে সংবাদ সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যমটি।

এরপর ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে বাংলাদেশের সুন্দরবন বদ্বীপের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় জানিয়েছেন, বাংলার ওপর দিয়ে বয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল।

আমাদের রাজ্য প্রশাসন পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখছে। আমরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এনডিআরএফ-এসডিআরএফ দলও মোতায়েন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্কুল ও কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

তিনি রাজ্যবাসীর উদ্দেশে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না। দয়া করে শান্ত থাকুন এবং উদ্ধার ও ত্রাণকাজে প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করুন। সজাগ থাকুন, সতর্ক ও নিরাপদ থাকুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ