শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

যুক্তরাজ্যে সেরার তালিকায় ৩ ইসলামিক স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে জিসিএসই লিগে সেরা তালিকায় স্থান পেয়েছে তিন ইসলামিক স্কুল। জিসিএসই অর্থাৎ জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন হলো ব্রিটেনের মাধ্যমিক স্তরের পরীক্ষা।

জানা যায়, সম্প্রতি পরীক্ষায় তালিকার শীর্ষে থাকা এই তিন ইসলামিক স্কুলগুলি হলো তাওহিদুল ইসলাম গার্লস হাই স্কুল, ইডেন বায়জ স্কুল এবং ইডেন গার্লস স্কুল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদের মেধা অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।

ইসলামিক মূল্যবোধের পাশাপাশি এই স্কুলগুলোতে কিছু ব্রিটিশ মূল্যবোধও শেখানো হয়। ব্রিটেনের মুসলিম কাউন্সিল (এমসিবি) বলেছে, এই পরিসংখ্যান দেখানো যে ইসলামে বিশ্বাসী স্কুলগুলি ছাত্র-ছাত্রীরা উচ্চ মেধাসম্পন্ন।

এই সম্মান অর্জন শিক্ষক, অভিভাবক এবং অবশ্যই ছাত্রদেরই কৃতিত্ব। ইসলামে বিশ্বাসী স্কুল হিসেবে এটা সবচেয়ে সেরা কৃতিত্ব। বাচ্চাদের কঠিন পরিশ্রম ও পড়াশোনার প্রতি আত্মনিয়োগই তাদের এতদূর পর্যন্ত এগিয়ে দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ