শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

জামিন পেলেন মরিয়ম, স্বাগত জানালেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পিএমএন নেতা মরিয়ম নওয়াজ। সোমবার লাহোর উচ্চ আদালতের দুই বিচারপতির একটি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিচারপতি আলি বকর নাজাফি ও বিচারপতি সর্দার আহমদ নাইমের বেঞ্চ থেকে এই রায় শোনোনো হয়। জামিনের জন্য তাকে ১ কোটি রুপির দুটি মুচলেকায় স্বাক্ষর, ৭ কোটি রুপি জমা ও পাসপোর্ট জমা দিতে হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এদিকে, রায় ঘোষণা পর আদালতের সামনে অবস্থান নেয় মুসলিম লিগের সমর্থকরা। দলের নেতা শাহবাজ শরিফ এই রায়কে স্বাগত জানিয়েছেন। ইসলামাবাদে চলমান বিক্ষোভ আজাদী মার্চ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও এই রায়কে স্বাগত জানিয়েছেন। খবর এআরওয়াই নিউজ-এর।

প্রসঙ্গত, ৮ আগস্ট চৌধুরী চিনিকলের মামলায় গ্রেফতার করা হয়েছিল মরিয়ম নওয়াজকে। তাকে ও তার আত্মীয় ইউসুফ আব্বাসকে গ্রেফতার করে জাতীয় অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এরপর ২৫ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, চৌধুরী চিনিকলের মালিকানার সুবিধা নিয়ে অর্থপাচার করেছেন মরিয়ম। ১৯৯২-৯৩ সালে তিনি বিদেশিদের সহায়তায় এতে জড়িত ছিলেন ।

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ