শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ক্ষমা চাইলেন জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্দিষ্ট সময়ে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করতে না পারায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার (৩ নভেম্বর) স্কাই নিউজের ‘সোফি রিডস সানডে’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজ দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ‘সোফি রিডস সানডে’ অনুষ্ঠানে ব্রেক্সিট বাস্তবায়নে সাংসদরা তাকে সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় যারা তাকে কনজারভেটিভ পার্টির নেতা মনোনীত করেছেন তাদের কাছে ক্ষমা চান তিনি।

গত ৩১ অক্টোবর ছিল ব্রেক্সিটের নির্ধারিত সময়। ওই সময়ে ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পেরে দুঃখ প্রকাশ করে বরিস জনসন বলেন, খুবই আক্ষেপের বিষয়। যে কেউ আমাদের চুক্তিটা দেখলেই বুঝবেন যে এটা কতটা ভালো।

নির্দিষ্ট সময়ে ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পারায় দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই... অবশ্যই। এটি একটা ঘটনা, এটি খুব দুঃখজনক ঘটনা। এখন আমরা কী করতে পারি? আমরা সব দল মিলে ডিসেম্বরের মাঝামাঝি দ্রুত এটি বাস্তবায়ন করতে পারি। যদি সৌভাগ্যবশত আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তবে এটি বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম করবো।

ব্রেক্সিটের নির্ধারিত সময় ৩১ অক্টোবরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হতো ব্রিটেনকে। কিন্তু ব্রিটিশ সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে চুক্তিহীন ব্রেক্সিট পাস করাতে পারেননি বরিস জনসন। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আরও তিন মাস সময় নিয়ে তা ৩১ জানুয়ারি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ