বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

এখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পরদিন ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি।

জানা যায়, ইতোমধ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে অথবা গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশ করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।

এ নিয়ে আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ; কিন্তু বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাক্ষাত পায়নি।

পরে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল হকের সাথে দেখা করে সমাবেশ করার বিষয়ে কথা বলেন।

পুলিশের এই কর্মকর্তা বিএনপি নেতাদের জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন। বিএনপি নেতা আবদুস সালাম আজাদ এ তথ্য জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ