শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

আবারও ইমরান খানের পদত্যাগের দাবি, অব্যাহত থাকবে আজাদী মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের বিরুদ্ধে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামাবাদে চলমান আজাদী মার্চ অব্যাহত থাকবে এবং দলটি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পিছপা হবে না বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতা মাওলানা আবদুল গাফুর হায়দারী।

আজ মাওলানা  ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বহুদলীয় বৈঠক (এমপিসি) শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। খবর ডন -এর।

বৈঠকের শেষে  মাওলানা আবদুল গাফুর হায়দারী সাংবাদিকদের বলেন, “সংলাপের মাধ্যমে সব বিষয় সমাধানের চেষ্টা চলছে।”

মাওলানা আবদুল গাফুর হায়দারীর বরাতে পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম জং জানায়, বিরোধী দলগুলোর জরুরি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে  মাওলানা ফজলুর রহমান আজাদি মার্চের জনসম্মুখে ভাষণ দেবেন। আন্দোলন চলবে না শেষ হবে সেটা তিনি অচিরেই ঘোষণা দেবেন।

তবে পাকিস্তানের বেসরকারী টিভি হাম নিউজের বরাতে ডেইলি পাকিস্তান জানায়, পাকিস্তান জমিয়তে উলমায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিরোধী দলগুলি সর্বদলীয় আজাদি মার্চ সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।  আগামী দুই একদিনের মধ্যে এ আন্দোলন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

ডন, ডেইলি জং ও ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ