শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বাগদাদি ও আইএস যুক্তরাষ্ট্রের তৈরি: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের সশস্ত্র দল আইএস ও তার প্রধান আবু বকর আল-বাগদাদি মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি বলে মন্তব্য করেছে রাশিয়া। সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের এই প্রধান নিহত হওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে ওই মন্তব্য করেছে দেশটি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আইএস ও আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের তৈরি। বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকেন, তাহলে বলতে হবে আমেরিকা নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটন ২০০৯ সালে ইরাকের আবু গরিব কারাগার থেকে আবু বকর আল বাগদাদিকে ছেড়ে দেয়ার পর তারই নেতৃত্বে আইএস গড়ে উঠে। এরপর আইএস ইরাক ও সিরিয়ায় নজিরবিহীন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

বাগদাদিকে ব্যবহার শেষে আমেরিকা তাকে হত্যা করল যাতে বাগদাদি ও আইএস সৃষ্টিতে মার্কিন হাত থাকার বিষয়টি কিংবা অন্যান্য গোপন রহস্য যাতে কেউ কখনও জানতে না পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, নিহত আবু বকর আল বাগদাদিসহ আইএসের অন্যান্য শীর্ষ নেতারা স্বীকার করেছে তাদের আগমনের পেছনে আমেরিকার হাত রয়েছে।

এসব সন্ত্রাসী গোষ্ঠীর নির্দিষ্ট মেয়াদ রয়েছে এবং ব্যবহার শেষে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আমেরিকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ