শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

কোনও অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মানা হবে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিক্ষোভকারীদের কোনও অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় গঠিত সরকারি কমিটিকে নিজের এমন মনোভাবের কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। খবর জিও টিভি-র

শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি-র খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারি আলোচকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাদের কাছে নিজের মনোভাব জানিয়ে দেন ইমরান খান।

সরকারি আলোচকরা শনিবার ইমরান খান ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির কোর কমিটির সঙ্গে তাদের আলোচনায় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।

জিও টিভির খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকের নেতৃত্বাধীন সরকারি আলোচক কমিটি মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের রাহবার কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। ইমরান খান খাত্তাকের কমিটিকে রাহবার কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিক্ষোভকারীরা যেন সরকারকে ব্ল্যাকমেইল করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমরান। তিনি বলেন, বিক্ষোভকারীরা ব্ল্যাকমেইল করতে চাইলে কোনও আলোচনা হবে না। তবে নিজেদের যৌক্তিক দাবিদাওয়া থাকলে সেটি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে জানাতে পারে।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর প্রস্তুতি নিয়ে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইমরান খান। শুক্রবার ইসলামাবাদে আজাদি মার্চে মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। ওই ঘোষণার পর ক্ষমতাসীন পিটিআই-এর গঠিত কমিটি মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আবারও সাক্ষাতের সিদ্ধান্ত নেয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে আজাদি মার্চ নামের এক সরকারবিরোধী সমাবেশে বক্তব্য প্রদানের সময় মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি দুদিনের মধ্যে পদত্যাগ করুন। অন্যথায় আমরা অন্য কৌশল ভাবতে বাধ্য হব।

প্রসঙ্গত, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন। দেশটির প্রধান প্রধান বিরোধী দলও তার সাথে একাত্মতা পোষণ করেছেন।

গত সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়।

বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। লাখো জনতার বহর নিয়ে এদিন ইসলামাবাদে ঢুকেন মাওলানা ফজলুর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ