শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকায় ইসরাইলি বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। শনিবার সকালে ওই হামলা চালানো হয়। ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ওই ব্যাক্তির নাম আহমেদ আল-শেহরি (২৭)। ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনি গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে যে, হামলায় গাজার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সশস্ত্র সংগঠন হামাসের প্রশিক্ষণ শিবিরকে টার্গেট করা হয়। গোষ্ঠিটি বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তারা তিনজন একটি প্রশিক্ষণ শিবিরের কাছে বসে কথা বলছিলেন। এমন সময় ওই বিমান হামলা হয়।

এর আগে শুক্রবার ফিলিস্তিন থেকে ১০টি রকেট হামলা হয় ইসরাইলে। তার মধ্যে আটটি ধ্বংস করে দিতে সক্ষম হলেও দুটি দেশটির মধ্যে আঘাত হানতে সক্ষম হয়। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর জবাবেই হামাসের ওপর বিমান হামলা চালানো হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ