শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ইসরায়েলি গুপ্তচর আটক করল লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত লেবাননি বংশোদ্ভূত কানাডার একজন নাগরিককে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। তাবেত তাবেত নামে ওই ব্যক্তি লেবাননের সামরিক বাহিনী সম্পর্কে ইসরাইলের জন্য তথ্য সংগ্রহ করছিল।

লেবাননের বেসরকারি টেলিভিশন চ্যানেল এই এলবিসিআই জানিয়েছে, বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার তাবেতকে আটক করে। এর আগে গত ১৯ মার্চ লেবাননের নিরাপত্তা বাহিনী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত আরো এক ব্যক্তিকে আটক করা হয়।

সে সময় ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল যে, লেবাননের আরেক পলাতক গুপ্তচরের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর ৫০৪ নম্বর ইউনিটের জন্য সে নিয়োগপ্রাপ্ত হয়।

মার্চে আটক হওয়া গুপ্তচর আরও স্বীকার করেছে, তাকে ইসরায়েলি বাহিনী নিয়োগ দিয়েছিল মূলত হিজবুল্লাহর ভিতরে অনুপ্রবেশের জন্য। যাতে ইসরায়েলের জন্য নিরাপত্তা তথ্য সংগ্রহ করা যায়।

এছাড়াও ইসরায়েলের নিখোঁজ পাইলটের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায় কিনা সেজন্য চেষ্টা চালানো ছিল এ নিয়োগের প্রধান লক্ষ্য। এই ব্যক্তিকে আটকের পর লেবাননের বিচার বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে এবং তার সাথে আরো কারা কাজ করত তাদেরকে আটকের চেষ্টা চলছে। সূত্র: পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ