শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

শায়খ আওজ কারনীর মামলার রায় পেছাল সৌদি-আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দাঈ শায়খ আওজ কারনীর বিরুদ্ধে করা রাষ্ট্র পক্ষের মামলার রায় পিছিয়ে দিয়েছে দেশটির আদালত। চলতি বছরের নভেম্বর নাগাদ পুনরায় এই মামলা আদালতে উত্থাপিত হতে পারে বলে জানিয়েছে আলোচিত টুইটার একাউন্ট 'মু'তাকিলির রায়'।

আরাবি ২১-এর রোববারের খবরে জানানো হয়েছে, রিয়াদের বিশেষায়িত একটি আদালত শায়েখ ড. আয়েয কারনীর মামলার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে।

আরব বিশ্বের স্বনামধন্য এ আলেমকে ২০১৭ সালের সেপ্টেম্বরে বড় ধরনের এক অভিযানে গ্রেফতার করা হয়। একই সময়ে আটক করা হয় সালমান আল আওদাহ, শায়েখ আল আমরিসহ উল্লেখযোগ্য সংখ্যক আলেম, সাংবাদিক ও বুদ্ধিজীবীকে।

দেশের নিরাপত্তা অস্থিতিশীল করা, মিত্র রাষ্ট্রগুলোর প্রতি অসম্মান প্রদর্শন, দেশের বাইরের সন্ত্রাসবাদী সংগঠনকে অর্থায়ন করাসহ আরও একাধিক অভিযোগ এনে শায়খ আওজ কারনী এবং অন্যান্যদের গ্রেফতার করে সৌদি সরকার।

শায়খ আওজ কারনীর বিরুদ্ধে মামলা হওয়ার পরে সৌদি পাবলিক প্রসিকিউশন তার বিপক্ষে মৃত্যুদণ্ডাদেশ প্রদানের দাবি জানিয়ে আসছে। এদিকে শায়েখ সালমান আল আওদাহর মামলার রায়ের স্থগিতাদেশ আগামী বুধবার শেষ হচ্ছে বলেও খবরে বলা হয়েছে।

আরাবি২১ অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ