শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বাগদাদির মৃত্যু সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন টার্নিং পয়েন্ট: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। বিতর্কিত এই নেতার মৃত্যু সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন টার্নিং পয়েন্ট বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সিরিয়ায় এক অভিযানে বাগদাদির মৃত্যুর সংবাদ প্রকাশের পরপরই এরদোগান এই মন্তব্য করেন।

ডেইলি সাবাহ এরাবিকে প্রকাশিত খবরে আশাবাদ ব্যক্ত করে এরদোগান আরও বলেন, জোটবদ্ধভাবে সন্ত্রসবাদের বিরুদ্ধে দৃঢ় সংগ্রাম চালিয়ে গেলে সমগ্র মানবজাতির জন্য শান্তি বয়ে আনবে। সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্কের ত্যাগের কথা উল্লেখ করে তুর্কী প্রেসিডেন্ট বলেন, আইএস পিকেকেসহ অন্যান্য আরও সন্ত্রাসী সংগঠনগুলো দমন করতে তুরস্কের চড়ামূল্য পরিশোধ করতে হয়েছে। এবং বাগদাদির মৃত্যুর ঘটনায় উচ্ছ্বসিত হয়ে দেশবাসীকে শুভকামনাও জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গতকাল রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় তুরস্ক রাশিয়া ও ইরাকের যৌথ অভিযান পরিচালনাকালে আইএস-এর শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর দাবী করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডেইলি সাবাহ অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ