শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সাভারে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারনা।

আজ শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার ( ২৩)। সোহাগ নতুন ডিইপিজেডে অপারেটর হিসেবে কাজ করতেন আর সাদিয়া ছিলেন গৃহিণী। খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সোহাগ তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ ও সাদিয়ার মরদেহ পায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ