শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সুনামগঞ্জে চিকিৎসকের ওপর হামলা: চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আখন্দকে সোমবার পলাশ ইউপি চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব লাঞ্ছিত করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল জহুর সেতু থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতেই ডা. আখতার উজ জামান আখন্দ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও ছেলে সাইদুর রহমান রাজিবকে আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ আব্দুল কাইয়ুমকে আটক করে। তবে ছেলে সাইদুর রহমান রাজিব
এখনও পলাতক।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আবাসিক চিকিৎসক ডা. আখতার উজ জামানের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ