শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

'ভোলার নবীপ্রেমিক শহিদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নিধ‌ি

ভোলার বোরহানুদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণ ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সোমবার (২১ অক্টোবর) আল্লামা জুনায়েদ বাবুনগরী গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলেন, বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের মানুষ ধর্মপ্রাণ, ইসলাম ও নবীপ্রেমিক। নবীপ্রেমিকদের এ দেশে মহান আল্লাহ তায়ালা ও আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সা.কে নিয়ে কোন কুলাঙ্গার কটুক্তি করবে তা কখনো মেনে নেয়া যায় না। কোন শান্তিপূর্ণ মিছিলে এভাবে গুলি চালিয়ে শহিদ করা বর্বরোচিত হত্যার শামিল।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের মাধ্যমে নিজের দাবী-দাওয়া পেশ করে কোন দোষীর বিচার চাওয়া নাগরিক অধিকার। শান্তিপূর্ণ মিছিলে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো নবীপ্রেমিকদের শহীদ করার ঘটনায় লক্ষ কোটি তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কোন নবীপ্রেমিকের শরীর থেকে রক্ত ঝরবে তা দেশের কেউ মেনে নেবে না।দেশের মানুষ ঘরে বসে থাকবে না।

জুনায়েদ বাবুনগরী আরো বলেন, আমরা বিশ্বনবী সা.কে নিজেদের প্রাণের চাইতেও বেশী মুহাব্বাত করি। নবীর সা.এর ইজ্জত রক্ষায় লক্ষ কোটি তৌহিদী জনতা জান দিতে প্রস্তুত। ২০১৩ সালে শাহবাগে নাস্তিক মুরতাদরা যখন বিশ্বনবীর শানে কটুক্তি করেছিল তখন কেবলমাত্র নবী সা.এর ইজ্জত রক্ষার জন্য আমরা লাখো মুমিন শাপলা চত্বরে উপস্থিত হয়েছিলাম। বিশ্বনবীর ইজ্জত রক্ষায় প্রয়োজনে আবারো শাপলা চত্বর কায়েমের ডাক দেয়া হবে।

হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, শহিদের রক্ত কখনো বৃথা যায় না। ভোলায় নবীপ্রেমিক শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে। অনতিবিলম্বে কটূক্তিকারী কুখ্যাত সেই বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। হতাহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবীপ্রেমিকদà§