শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রাজীবের বাসায় অভিযান চালিয়ে যা মিলল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ জমি দখলের অভিযোগে গ্রেফতার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের দুই বাসায় অভিযান চালিয়ে কোটি টাকার চেকসহ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল শনিবার রাত থেকে আজ (রোববার) ভোর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা ও মোহাম্মদপুরের অবস্থিত তার দুই বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, রাজীবের মোহাম্মদপুরের বাসা থেকে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়েছে। সেই সঙ্গে জমিজমার বিভিন্ন কাগজপত্রও জব্দ করা হয়েছে। এছাড়াও একই সময় আলামত ধ্বংস এবং কাজে অসহযোগিতার কারণে রাজীবের সহযোগী (পিও) সাদেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, শনিবার রাত সোয়া ১টার দিকে রাজীবকে নিয়ে মোহাম্মদপুরে তার নিজ বাসায় অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভোর চারটার দিকে বাসায় মোটামুটি অভিযান শেষ করে রাজীবকে নিয়ে তার অফিসে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব-২ ছাড়াও র‌্যাব-১ এবং র‌্যাব সদর দফতরের একাধিক টিম কাজ করছে।

রাত সাড়ে ৯টার দিকে অন্যদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ, একটি পাসপোর্ট ও ৩৩ হাজার নগদ টাকা জব্দ করা হয়।

-এএ